সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গতকাল Best Inn-এ ফেনী ইয়ুথ ফোরামের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত উপদেষ্টা এবং মুসলিম ইয়ুথ মিশনের সভাপতি জনাব শফিকুল হাসান ভাইকে তুরস্ক থেকে দেশে আগমন উপলক্ষে ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী ইয়ুথ ফোরামের সভাপতি ফয়জুল্লাহ নোমানী, সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ শারিদ, ইকবাল হোসেন রিপন, এনামুল হক, আবদুল খালেক, শাহিন ইসলামসহ সংগঠনের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
আন্তরিকতা ও সৌহার্দ্যে ভরপুর এই সংবর্ধনা অনুষ্ঠানটি সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করেছে। উপস্থিত অতিথিরা শফিকুল হাসান এর আগমনকে স্বাগত জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।