বুধবার , ২৯ অক্টোবর ২০২৫ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

বিশ্বব্যাংকে সালিশি মামলা করলেন এস আলম, সরকারের বিরুদ্ধে ‘অবৈধ সম্পদ বাজেয়াপ্তের’ অভিযোগ

প্রতিবেদক
sanbadsaradin
অক্টোবর ২৯, ২০২৫ ৭:০৭ পূর্বাহ্ণ

1150

দেশের অন্যতম ধনী ব্যবসায়ী সাইফুল আলম (এস আলম) ও তাঁর পরিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি মামলা করেছেন। তাঁরা অভিযোগ করেছেন, সরকার তাঁদের বিরুদ্ধে অন্যায্য পদক্ষেপ নিয়েছে—যেমন সম্পদ বাজেয়াপ্ত, ব্যাংক হিসাব জব্দ ও প্ররোচনামূলক মিডিয়া প্রচারণা—যার ফলে তাঁদের শত কোটি ডলারের ক্ষতি হয়েছে। লন্ডনভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, গত সোমবার এস আলম পরিবারের আইনজীবীরা ওয়াশিংটনে বিশ্বব্যাংকের অধীনস্থ ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ICSID)-এ এই আবেদন দাখিল করেছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার এস আলম গ্রুপসহ বিভিন্ন ব্যবসায়ীর বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগে পদক্ষেপ নেয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দাবি করেছেন, এস আলম পরিবার ব্যাংক খাত থেকে প্রায় ১২ বিলিয়ন ডলার পাচার করেছে। তবে এস আলম গ্রুপ এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, সরকারের এসব পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ২০০৪ সালের বাংলাদেশ–সিঙ্গাপুর বিনিয়োগ চুক্তির আওতায় করা এই সালিশি মামলায় এস আলম পরিবার জানিয়েছে, তাঁরা সিঙ্গাপুরের নাগরিক এবং বাংলাদেশে তাঁদের বিনিয়োগ বিদেশি বিনিয়োগ সুরক্ষা আইনে সুরক্ষিত থাকার কথা। বিশেষজ্ঞদের মতে, এই মামলা অধ্যাপক ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য বড় কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

Facebook Comments Box

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীতে ছয় হাজার প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

জামায়াত নেতৃত্বাধীন জোটে ২৫৩ আসনের হিসাব চূড়ান্ত, বাকি ৪৭ নিয়ে টানাপোড়েন

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ৫১ দলের অংশগ্রহণ, মাঠে নেই আওয়ামী লীগ বড় প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি–জামায়াত, সক্রিয় ইসলামি ও ছোট দল

গ্লুকোমিটারে যেভাবে রক্তের গ্লুকোজ পরিমাপ করবেন

কলকাতার বাংলাদেশ মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন

গ্রেপ্তার এড়াতে যে কৌশল নিয়েছিলেন চাঁদাবাজ অপু

ছায়া মন্ত্রিসভা: জবাবদিহিমূলক গণতন্ত্রের অপরিহার্য অনুষঙ্গ (ছায়া মন্ত্রিসভা কী, কেন গঠিত হয়, কারা গঠন করে) ফয়জুল্লাহ নোমানী (লেখক ও সামাজিক সংগঠক)

তারুণ্যের উৎসবে রূপালী ব্যাংকের র‍্যালি

রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক যথেষ্ট পরিমাণে বাড়ানো হবে: ট্রাম্প

এনসিপি কেন্দ্রীয় কমিটির নেতা সিফাতের বক্তব্য: “ককটেল আতঙ্ক তৈরি করে লাভ হবে না, বিচার ঠেকানো অসম্ভব”