শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

পাঁচগাছিয়ায় ন্যায় ও ইনসাফের পক্ষে জনরায়—ভোটারদের ধন্যবাদ জানাল জামায়াত

প্রতিবেদক
sanbadsaradin
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ

1165

ফেনী সংবাদ বিশেষ প্রতিনিধি:

২নং পাঁচগাছিয়া ইউনিয়ন ও ৩নং ওয়ার্ড (বগইড়–ভাস্কর) এলাকার সচেতন ভোটার নাগরিকদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেম্বার পদপ্রার্থী হাকীম রায়হান খন্দকার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর স্থানীয় নেতৃবৃন্দ।

গত ১২ তারিখ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফের পক্ষে ভোটারদের অভূতপূর্ব সাড়া দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে এক বিবৃতিতে তারা বলেন, নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাঁদের প্রতিও আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইনশাআল্লাহ—সবাই মিলে ২নং পাঁচগাছিয়া ইউনিয়ন ও ৩নং ওয়ার্ড (বগইড়–ভাস্কর) এলাকাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও ন্যায়ভিত্তিক জনপদ হিসেবে গড়ে তুলতে তারা অঙ্গীকারবদ্ধ। সমাজ থেকে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সেবন, সালিশ বাণিজ্য, মামলা বাণিজ্য এবং অবৈধ মাটি কাটাসহ সকল ধরনের অন্যায় ও অপরাধমূলক কার্যক্রম বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখার জন্য ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মওদুদ আহমেদ রনি এবং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বিবৃতির শেষাংশে দল-মত নির্বিশেষে সবাইকে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয় এবং আল্লাহ তায়ালার কাছে তাওফিক কামনা করা হয়।

Facebook Comments Box

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

‌‘সুযোগ পেলে প্রথম দিন থেকে দেশের কল্যাণে কাজ করবে বিএনপি’

কলকাতার বাংলাদেশ মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন

বাংলাদেশের স্বস্তির খবর, এশিয়া কাপে আফগান দলে নেই টাইগারদের ‘আতঙ্ক’

ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল

১১ দলীয় জোটে আসন ভাগাভাগি: সামাজিক মাধ্যমে বক্তব্য, প্রতিক্রিয়া ও বাস্তবতার বিশ্লেষণ

গ্রেপ্তার এড়াতে যে কৌশল নিয়েছিলেন চাঁদাবাজ অপু

ফিফার উদ্যোগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফগান নারীরা

যৌথ অভিযানে গ্রেপ্তার অপরাধীরা জামিনে মুক্তি পেয়ে লাপাত্তা

সিউলের জালে বার্সেলোনার ৭ গোল

রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক যথেষ্ট পরিমাণে বাড়ানো হবে: ট্রাম্প