শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে তিন বাহিনী প্রধানকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
sanbadsaradin
নভেম্বর ১, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ

1541
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। আলোচনায় জাতীয় নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, এবং নির্বাচনের সময় সামরিক বাহিনীর দায়িত্ব ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা দেশের সার্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সশস্ত্র বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং নির্বাচনী সময়ে জনগণের আস্থা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সুরা নিসায় আল্লাহর জিকিরের গুরুত্ব নিয়ে যা বলা হয়েছে

এবার শাহরুখের প্রতিবেশী আমির!

বামপন্থিদের ‘বর্ণচোরা’ বললেন ঢাবি শিবির সভাপতি

সেনাপ্রধানের আহ্বান: চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে

সরকারের পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত উপদেষ্টা পরিষদের

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: গাফিলতি ছিল কি না, তা তদন্তে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন

মনোনয়ন ও ঋণখেলাপি: রাজনৈতিক নৈতিকতার প্রশ্ন || সম্পাদকীয় || ফয়জুল্লাহ নোমানী

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ৫১ দলের অংশগ্রহণ, মাঠে নেই আওয়ামী লীগ বড় প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি–জামায়াত, সক্রিয় ইসলামি ও ছোট দল

তারুণ্যের উৎসবে রূপালী ব্যাংকের র‍্যালি

ফিফার উদ্যোগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফগান নারীরা