শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

খালেদা জিয়ার সংকটজনক অবস্থা: প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ—তারেক রহমানের ফেসবুক বার্তা

প্রতিবেদক
sanbadsaradin
নভেম্বর ২৮, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ

1136

খালেদা জিয়ার সংকটজনক অবস্থা: প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ—তারেক রহমানের ফেসবুক বার্তা

স্টাফ রিপোর্টার | সংবাদ সারাদিন
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে রাজনৈতিক অঙ্গনে।

আজ ২৮ নভেম্বর, শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেন।

বিবৃতিতে তিনি জানান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে তিনি নিয়মিত খোঁজ নিচ্ছেন এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও সমন্বয়ের জন্য সংশ্লিষ্টদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

ড. ইউনুস আরও বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রীকে নিয়ে প্রধান উপদেষ্টার সৌজন্যপূর্ণ ও মানবিক বার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর ফেসবুক স্ট্যাটাসে তিনি ড. ইউনুসকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, এটি একটি মানবিক ও উদার মানসিকতার প্রকাশ।

 

Facebook Comments Box

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

তারুণ্যের উৎসবে রূপালী ব্যাংকের র‍্যালি

ভেটেরিনারি সায়েন্স শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে: আমীর খসরু

গোবিন্দপুর হাজীর বাজারে একতরফা কমিটি গঠনের অভিযোগ, ব্যবসায়ীদের নির্বাচনের দাবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘ক্যাঙারু কোর্ট’ মনে করেন না রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির

হারিয়ে যাচ্ছে বাংলার কৃষি ঐতিহ্য লাঙ্গল, জোয়াল…

কীভাবে হবেন ভালো সহকর্মী:

এবার শাহরুখের প্রতিবেশী আমির!

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এসএসসি-এইচএসসি সময়সূচিতে সতর্ক থাকার নির্দেশনা ইসির

শয়তানের বংশধর বৃদ্ধি পায় যেভাবে

আমিরাতে লটারিতে ৬৬ কোটি জিতলেন এক বাংলাদেশি, আরেকজন পেলেন রেঞ্জ রোভার