সোমবার , ২৭ অক্টোবর ২০২৫ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

ইস্তানবুলে বাংলাদেশি শিক্ষার্থীদের বনভোজন ও নবীনবরণ সম্পন্ন

প্রতিবেদক
sanbadsaradin
অক্টোবর ২৭, ২০২৫ ৭:৩৫ পূর্বাহ্ণ

555

তুরস্কে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন BEKDER (Bangladeş Eğitim ve Kültür Derneği)–এর ইস্তানবুল স্টুডেন্টস শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক আনন্দঘন বনভোজন ও নবীনবরণ অনুষ্ঠান।
ইস্তানবুলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র প্রিন্স আইল্যান্ডে দিনব্যাপী এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।

নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং পুরোনো শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন দৃঢ় করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়। সকালে লঞ্চে চড়ে প্রায় ৪০ জনের বেশি বাংলাদেশি শিক্ষার্থী একসঙ্গে যাত্রা শুরু করেন, যা মুহূর্তেই যেন প্রবাসে বাংলাদেশের এক টুকরো আবহ তৈরি করে।

বনভোজনের আগের দিন থেকেই আয়োজন কমিটির সদস্যরা বারবিকিউ পার্টি ও সকালের নাস্তা প্রস্তুতির সব কাজ সম্পন্ন করেন। BEKDER-এর আইডিয়াল হোম থেকে বানিয়ে আনা সিঙ্গারা, পেঁয়াজু ও দেশীয় স্বাদের স্যান্ডউইচ দিয়ে শুরু হয় নাস্তা পর্ব।

প্রায় দেড় ঘণ্টার লঞ্চভ্রমণ শেষে শিক্ষার্থীরা পৌঁছান প্রিন্স আইল্যান্ডের Dilburnu পার্কে, যেখানে শুরু হয় মূল কার্যক্রম। যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠিত হয় বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক পর্ব।

বনভোজনের প্রধান আকর্ষণ ছিল নবীনবরণ অনুষ্ঠান। ২০২৫ সালে বুর্সলারি, দিয়ানেত ও সেল্ফ-ফান্ডিং প্রোগ্রামে ইস্তানবুলে আগত ১৮ জন ছাত্র ও ৩ জন ছাত্রীসহ মোট ২১ জন নবীন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানের সমাপ্তি হয় জামায়াতে আসরের নামাজ ও সম্মিলিত দোয়ার মাধ্যমে, যেখানে শিক্ষার্থীরা ভবিষ্যতের সফলতা, ঐক্য ও প্রবাসজীবনের কল্যাণ কামনা করেন।

নবীন শিক্ষার্থীরা জানান, প্রবাসে থেকেও এমন উষ্ণ ও আনন্দমুখর আয়োজন তাদের অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতে এ ধরনের মিলনমেলা আরও ঘনঘন আয়োজনের আহ্বান জানান তারা।

Facebook Comments Box

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ফেনী ইয়ুথ ফোরামের ব্যতিক্রমী আয়োজন : তুরস্ক থেকে আগমন উপলক্ষে শফিকুল হাসানকে সংবর্ধনা

ইন্টারপোলের মাধ্যমে শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন হত্যার আসামি মহসিনকে আনা হলো দেশে

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

খালেদা জিয়ার নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকা | একটি একাডেমিক বিশ্লেষণ | ফয়জুল্লাহ নোমানী | প্রকাশক ও সম্পাদক, দৈনিক “সংবাদ সারাদিন”

সেনাপ্রধানের আহ্বান: চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে

হোয়াটসঅ্যাপের যেসব গোপন ফিচার জানেন না অনেকেই

এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা, দলে ফিরলেন সৌম্য-শান্ত

মধ্যরাতে ইশরাকের ফেসবুক পোস্টে বিতর্ক, রাজনৈতিক মহলে প্রশ্ন: দায়িত্বশীলতা কোথায়?

মওদুদীর নয়, মদিনার ইসলাম—রাজনীতিতে নতুন বার্তা দিলেন: সালাহউদ্দিন আহমদ, নেটিজেনেরা বলছেন ‘মদিনার ইসলামে জাতীয়তাবাদ হারাম’

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে চট্টগ্রামে হেফাজতের বিজয় র‍্যালি