শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

মওদুদীর নয়, মদিনার ইসলাম—রাজনীতিতে নতুন বার্তা দিলেন: সালাহউদ্দিন আহমদ, নেটিজেনেরা বলছেন ‘মদিনার ইসলামে জাতীয়তাবাদ হারাম’

প্রতিবেদক
sanbadsaradin
নভেম্বর ১, ২০২৫ ৭:৩৬ পূর্বাহ্ণ

1609

মওদুদীর নয়, মদিনার ইসলাম—রাজনীতিতে নতুন বার্তা দিলেন: সালাহউদ্দিন আহমদ, নেটিজেনেরা বলছেন ‘মদিনার ইসলামে জাতীয়তাবাদ হারাম’

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৬:১০, ০১ নভেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন,

“আমরা মওদুদীর ইসলামের অনুসারী না, আমরা মদিনার ইসলামের চর্চা করি।”

তিনি বলেন, যারা ফেতনা সৃষ্টি করে বিভেদ করতে চায়, তাদের থেকে দূরে থাকতে হবে। ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না।

শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাসেমী পরিষদ আয়োজিত ‘আজমাতে সাহাবা’ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

‘ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না’ সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের আগে কিছু রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে রাজনীতি করতে চায়, যা দেশের জন্য ক্ষতিকর।

তার ভাষায়—

“বিগত ফ্যাসিস্ট সরকার ইসলাম, মুসলিম ও আলেমবিদ্বেষী রাজনীতি করেছিল। তাদের নির্মম পতন হয়েছে। তাই আমাদের আদর্শের রাজনীতি করতে হবে, যাতে আওয়ামী লীগের অপরাজনীতি বিলুপ্ত হয়। আমাদের ভালো রাজনীতির সংস্কৃতি চালু করতে হবে।

নেটিজেনদের প্রতিক্রিয়া তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

অনেকে মন্তব্য করছেন,

“মদিনার ইসলামে জাতীয়তাবাদ হারাম।”

আরও কেউ লিখেছেন—

“রাজনীতিতে ইসলাম নয়, ইসলামে রাজনীতি—এই পার্থক্যটা বোঝাতে চেয়েছেন সালাহউদ্দিন আহমদ।”

সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তে ওলামা ইসলামের সভাপতি মুফতি মাওলানা মনির কাশেমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন—

হেফাজতে ইসলামের খলিল আহমাদ কুরাইশী,
জমিয়তে ওলামা ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি,
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব নাসিরউদ্দিন মনির,
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ,
যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব,
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান,
সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু,
মনোনয়নপ্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল ও মাসুদুজ্জামান মাসুদ প্রমুখ।

সংবাদ সারাদিন অনলাইন ডেস্ক

Facebook Comments Box

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগারে যেতে হবে: ড. মোর্শেদ হাসান

সারাদেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারীকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীদের ধারাবাহিক হামলা

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’

রোমে রেমিট্যান্সযোদ্ধা দিবস পালন

ফেনী১- বেগম খালেদা জিয়া, ফেনী২- জয়নাল আবেদীন ভিপি, ফেনী৩- আব্দুল আওয়াল মিন্টু

ভাইরাল জ্বর প্রতিরোধে করণীয়

বিষাদ স্মৃতি নিয়ে ক্লাসে ফিরেছেন মাইলস্টোন শিক্ষার্থীরা

যে কারণে মার্কিন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত থেকে সরে এলো ভারত

ফাজিলপুর সমাজ কল্যাণ পরিষদ ঢাকার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত, সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান

মুসল্লির তাসবিহ শেষ হওয়ার আগেই ইমাম রুকু, সিজদা থেকে উঠে গেলে করণীয়