সোমবার , ৩ নভেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

ফেনী১- বেগম খালেদা জিয়া, ফেনী২- জয়নাল আবেদীন ভিপি, ফেনী৩- আব্দুল আওয়াল মিন্টু

প্রতিবেদক
sanbadsaradin
নভেম্বর ৩, ২০২৫ ৬:৩২ পূর্বাহ্ণ

1260

খালেদা–তারেকসহ ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

সংবাদ সারাদিন ডেস্ক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তিনি জানান,

“আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন—ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩।
আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হচ্ছেন বগুড়া-৬ আসনে।”

এছাড়া ঠাকুরগাঁও-১ আসনে নিজেই নির্বাচন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর ঢাকা-১৪ আসনে ‘মায়ের ডাক’-এর সানজিদা তুলি অংশ নিচ্ছেন নির্বাচনে।

মির্জা ফখরুল বলেন,

“দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলোর সঙ্গে সমন্বয় করে বাকি আসনগুলোর প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন

এর আগে তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

🗓️ প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর ২০২৫
✍️ সংকলন: সংবাদ সারাদিন অনলাইন ডেস্ক

Facebook Comments Box

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জামায়াত নেতৃত্বাধীন জোটে ২৫৩ আসনের হিসাব চূড়ান্ত, বাকি ৪৭ নিয়ে টানাপোড়েন

উচ্চ ঘনত্বে আমচাষে ফলন ও আয় বাড়ছে

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ

আমিরাতে লটারিতে ৬৬ কোটি জিতলেন এক বাংলাদেশি, আরেকজন পেলেন রেঞ্জ রোভার

লালমনিরহাটের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান কলা চাষিদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ, নিয়ম ভাঙলে জরিমানা ও বহিষ্কারের সিদ্ধান্ত

মধ্যরাতে ইশরাকের ফেসবুক পোস্টে বিতর্ক, রাজনৈতিক মহলে প্রশ্ন: দায়িত্বশীলতা কোথায়?

নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা বিসিবির

৪৫ দিনে ওমরাহ করলেন ১২ লাখ মানুষ

মহানবী (সা.)-এর হিজরতের পথ স্মরণীয় করতে সৌদির নতুন উদ্যোগ