শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

মধ্যরাতে সিপিবি নেতা আটক, সকালে বাসদ কার্যালয়ে পুলিশি অভিযান—আটক ২২

প্রতিবেদক
sanbadsaradin
নভেম্বর ১, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ণ

1463

সিলেটে বাসদ অফিস থেকে ২২ নেতাকর্মী আটক

সিলেট প্রতিনিধি | প্রকাশিত : ১৮:২২, ০১ নভেম্বর ২০২৫

সিলেটে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কার্যালয় থেকে অন্তত ২২ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকেও নিজ বাসা থেকে আটক করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে নগরীর আম্বরখানায় বাসদের কার্যালয়ে অভিযান চালিয়ে ওই ২২ জনকে আটক করে কোতোয়ালি থানায় নেওয়া হয়। এর আগে শুক্রবার মধ্যরাতে আখালিয়া কালীবাড়ি এলাকার বাসা থেকে সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমনকে আটক করে পুলিশ।

সূত্র জানায়, ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে এই অভিযান চালানো হয়। তবে বাসদ ও সিপিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আটক সংখ্যা ৩৮ জনেরও বেশি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,

“নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ব্যাটারি রিকশা শ্রমিকরা নগরীতে কর্মসূচি করার চেষ্টা করেছিল। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তাদের আটক করা হয়েছে। যাচাই-বাছাই চলছে।”

 

এদিকে ঘটনাটিকে ‘অযৌক্তিক ও দমনমূলক’ বলে আখ্যা দিয়েছেন সিপিবি ও বাসদের নেতারা। তারা অবিলম্বে আটক নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

📍 সংবাদ সারাদিন অনলাইন ডেস্ক

Facebook Comments Box

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

মালদ্বীপে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

১১ দলীয় জোটে আসন ভাগাভাগি: সামাজিক মাধ্যমে বক্তব্য, প্রতিক্রিয়া ও বাস্তবতার বিশ্লেষণ

কীভাবে হবেন ভালো সহকর্মী:

ছয় বছর আগে অপহৃত কাস্টমস কর্মকর্তার লাশ মিলল ফেনীতে

আমিরাতে লটারিতে ৬৬ কোটি জিতলেন এক বাংলাদেশি, আরেকজন পেলেন রেঞ্জ রোভার

ফিফার উদ্যোগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফগান নারীরা

পাঁচগাছিয়ায় ন্যায় ও ইনসাফের পক্ষে জনরায়—ভোটারদের ধন্যবাদ জানাল জামায়াত

ছায়া মন্ত্রিসভা: জবাবদিহিমূলক গণতন্ত্রের অপরিহার্য অনুষঙ্গ (ছায়া মন্ত্রিসভা কী, কেন গঠিত হয়, কারা গঠন করে) ফয়জুল্লাহ নোমানী (লেখক ও সামাজিক সংগঠক)

নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা বিসিবির

মধ্যরাতে সিপিবি নেতা আটক, সকালে বাসদ কার্যালয়ে পুলিশি অভিযান—আটক ২২