মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

ফেনীর কন্যা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় “ফেনী সোসাইটি উত্তরার” দোয়া মাহফিল

প্রতিবেদক
sanbadsaradin
জানুয়ারি ১৩, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ণ

1184

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজধানীর উত্তরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক সংগঠন ‘ফেনী সোসাইটি উত্তরা’র উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মমিনূল হক ভূঁইয়া। সহ-সাধারণ সম্পাদক এমরানুল হকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং দেশ পরিচালনায় তার অবদানের কথা তুলে ধরেন। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর লিটন, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল আজিম টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে উত্তরা ৭ নম্বর সেক্টর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আহমদ ইউনুস দোয়া পরিচালনা করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও ফেনীর কৃতী সন্তান বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

Facebook Comments Box

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গ্লুকোমিটারে যেভাবে রক্তের গ্লুকোজ পরিমাপ করবেন

শুল্ক কমিয়ে ২০ শতাংশ, সরকারকে সাধুবাদ ফখরুলের

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ

ডিজিটাল বাংলাদেশে নতুন গতি আনবে তরুণ উদ্ভাবকরা : আইসিটি সচিব

খালেদা জিয়ার বিকল্প হিসেবে তিন আসনে সম্ভাব্য প্রার্থী ফেনী-১ এ রফিকুল আলম মজনু, বগুড়া-৭ এ মোরশেদ আলম, দিনাজপুর-৩ এ সৈয়দ জাহাঙ্গীর আলম

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে চট্টগ্রামে হেফাজতের বিজয় র‍্যালি

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: গাফিলতি ছিল কি না, তা তদন্তে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এসএসসি-এইচএসসি সময়সূচিতে সতর্ক থাকার নির্দেশনা ইসির

টলস্টার হুমকি: শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেবে আদালত — দাবি পুত্র সজীব ওয়াজেদের

দায়িত্ব ও জবাবদিহিতার চেতনায় রুকন শিক্ষাবৈঠক অনুষ্ঠিত | বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তর | হাতিরঝিল অঞ্চল