মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা বিসিবির

প্রতিবেদক
Zahid Hassan
আগস্ট ৫, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ

520

এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি মাসের ২৬ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে নেদারল্যান্ডস দল। এরপর ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সিরিজ শুরুর আগে ৬ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প, যা চলবে ১৫ আগস্ট পর্যন্ত। এরপর কয়েকদিন বিরতি নিয়ে দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প শুরু হবে ২০ আগস্ট থেকে, এবার ভেন্যু সিলেট।

এশিয়া কাপের আগে এ সিরিজটি শুধু প্রস্তুতির একটি মঞ্চই নয়, বরং খেলোয়াড়দের ফর্ম যাচাই ও চূড়ান্ত স্কোয়াড নির্ধারণের দিক থেকেও হবে গুরুত্বপূর্ণ। দেশি কন্ডিশনে আত্মবিশ্বাস গড়ে তুলতে এই সিরিজে ভালো পারফরম্যান্সই হতে পারে মূল প্রতিযোগিতার পূর্বাভাস।

 

Facebook Comments Box

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জায়েদ খানের প্রশ্নের মুখোমুখি হবেন মোনালিসা

ফ্রান্সে আন্তর্জাতিক বইমেলায় হবে প্রবাসী কবি লেখকদের মিলন মেলা

কলকাতার বাংলাদেশ মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন

মওদুদীর নয়, মদিনার ইসলাম—রাজনীতিতে নতুন বার্তা দিলেন: সালাহউদ্দিন আহমদ, নেটিজেনেরা বলছেন ‘মদিনার ইসলামে জাতীয়তাবাদ হারাম’

দাঁত তোলার পরও দেখা দেয় অনেকের সমস্যা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে তিন বাহিনী প্রধানকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

ফাজিলপুর সমাজ কল্যাণ পরিষদ ঢাকার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত, সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান

শয়তানের বংশধর বৃদ্ধি পায় যেভাবে

ভেটেরিনারি সায়েন্স শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে: আমীর খসরু

মধ্যরাতে ইশরাকের ফেসবুক পোস্টে বিতর্ক, রাজনৈতিক মহলে প্রশ্ন: দায়িত্বশীলতা কোথায়?