বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

‘শাপলা কলি’ নয়, শুধু ‘শাপলা’ প্রতীকেই অনড় এনসিপি

প্রতিবেদক
sanbadsaradin
অক্টোবর ৩০, ২০২৫ ৯:০২ পূর্বাহ্ণ

1020
নির্বাচন কমিশনের (ইসি) নতুন প্রজ্ঞাপনে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা এই প্রতীক মেনে নিচ্ছে না—দলটির দাবি শুধুমাত্র ‘শাপলা’ প্রতীকই তারা চায়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির প্রজ্ঞাপন প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, “আমরা ‘শাপলা কলি’ নয়, শুধু ‘শাপলা’ প্রতীক চাই। ইসি আগে বলেছিল শাপলা অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, কিন্তু এখন যেহেতু ‘শাপলা কলি’ যোগ করা হয়েছে, তাহলে ‘শাপলাও’ যুক্ত করা সম্ভব। আমরা কলি নয়, পূর্ণ শাপলাই চাই—এর বিকল্প আমরা বিবেচনা করছি না।”

এর আগে আজ দুপুরে নির্বাচন কমিশন ১১৯টি প্রতীকের সংশোধিত তালিকা প্রকাশ করে, যেখানে নতুন করে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

প্রসঙ্গত, এর আগে ইসি জানায়, বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় এনসিপিকে তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়। তবে কমিশন বিকল্প প্রতীক নির্ধারণ করবে বলে জানানো হয়। কিন্তু এনসিপি শুরু থেকেই ‘শাপলা’ প্রতীকের ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে এবং দলটি জানিয়ে আসছে—‘শাপলা’ প্রতীক ছাড়া তারা নিবন্ধন নেবে না।

চলতি বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা দলটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই ‘শাপলা’কে তাদের পরিচয়ের প্রতীক হিসেবে দাবি করে আসছে। ইসির সংশোধিত প্রজ্ঞাপনের পরও দলটির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

Facebook Comments Box

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ফেনীতে যুবদল নেতা হত্যাচেষ্টা মামলায় তিন বিএনপি নেতার জামিন নামঞ্জুর

হোয়াটসঅ্যাপের যেসব গোপন ফিচার জানেন না অনেকেই

বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু

মধ্যরাতে সিপিবি নেতা আটক, সকালে বাসদ কার্যালয়ে পুলিশি অভিযান—আটক ২২

‘রাজনীতি শুরু হলে মানবতা শেষ হয়ে যায়, এটা হৃদয়বিদারক’

ট্রমা কাটাতে শিক্ষার্থীরা চাইলে মাইলস্টোনের যে কোনো শাখায় বদলি হতে পারবে

কোরআনে আল্লাহর বন্ধু বলা হয়েছে যাদের

কেরাণীগঞ্জে বিএনপি নেতাকে গুলি, নেয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে

দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল

টলস্টার হুমকি: শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেবে আদালত — দাবি পুত্র সজীব ওয়াজেদের